surga-image

Tags

Share this article

জলের দাবিতে পথ অবরোধ! এলাকাবাসীর

জলের দাবিতে পথ অবরোধ! এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি: পুর পরিষদের অন্তর্গত দক্ষিণ কাচেরঘাট সংলগ্ন মোহনপুর ছয় নম্বর ওয়ার্ড এলাকায় এলাকাবাসীরা পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে। এলাকাবাসীরা জানায় বিগত এক বছর থেকে এলাকায় স্বাভাবিক পানীয় জল পরিষেবা ব্যাহত। এলাকায় যারা বরিষ্ঠ নাগরিক রয়েছে তাদেরকে বার বার জানানোর পরও পানীয় জল পরিষেবা স্বাভাবিক না হওয়ায় আজ বাধ্য হয়ে তারা পথ অবরোধ করেছেন। সকাল এগারোটা থেকে অবরোধ শুরু হলেও দুপুর বারোটা পর্যন্ত ঘটনাস্থলে কোন আধিকারিককে দেখা যায়নি।

প্রজ্ঞা ভবনে অফার বিলি মুখ্যমন্ত্রীর

প্রজ্ঞা ভবনে অফার বিলি মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: প্রজ্ঞা ভবনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মৎস্য দপ্তরে গ্রুপ বি ক্যাটাগরীতে নতুন চাকরি প্রাপকদের হাতে অফার নিয়োগপত্র তুলে দেয় রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা।। মোট ৫৩ টা পোস্টের মধ্যে চাকরি পেয়েছে ৫২ জন অফিসার। এই নতুন চাকুরী প্রাপক ৫২ জন অফিসারের হাতে এই অফার তুলে দেওয়া হয় আজ। এই অফার বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, ছিলেন দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস, সচিব দীপা ডি নায়ার।

গভীর জঙ্গল থেকে পাঁচটি গরু উদ্ধার! পাচারকালে ৫টি গরু উদ্ধার করল মধুপুর থানার পুলিশ!!

গভীর জঙ্গল থেকে পাঁচটি গরু উদ্ধার! পাচারকালে ৫টি গরু উদ্ধার করল মধুপুর থানার পুলিশ!!

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের পাচারের পথে কোনাবন পুরনো ইট বাটা চৌমুহনী এলাকার গভীর জঙ্গল থেকে পাঁচটি গবাদি পশু উদ্ধার করল মধুপুর থানার পুলিশ। এদিকে মধুপুর থানার ওসি উজ্জল চৌধুরী জানান গোপন খবরের ভিত্তিতে সোমবার গভীর রাত তিনটা নাগাদ কোনাবন ইট বাটা চৌমুহনী এলাকার গভীর জঙ্গলে পাঁচটি গবাদি পশু বেঁধে রেখেছে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। সেই খবরটি পেয়ে মধুপুর থানার ওসি উজ্জল চৌধুরী, সেকেন্ড ওসি উত্তম পাল বিশাল পুলিশ বাহিনী নিয়ে ওই এলাকায় হানা দেয়। পরবর্তী সময়ে সেখান থেকে পাঁচটি গবাদি পশু উদ্ধার করতে পারলেও পাচারকারীদের টিকির নাগাল পাইনি। পরে সেগুলি নিয়ে আসে মধুপুর থানায়। এদিকে যারা যায় সেই গবাদী পশুগুলি বিশালগড় মহকুমা আদালতের সুপর্ণ করবে। যদি পরবর্তী সময় নির্দেশ আসে তাহলে দেবীপুর গোশালা আশ্রমে হস্তান্তর করে দেওয়া হবে। জানা যায় দীর্ঘদিন যাবত কোনাবন এলাকা দিয়ে একাংশ গবাদি পশু পাচারকারীরা ওই পারে গবাদি পশু পাচার করে যাচ্ছে মধুপুর থানা পুলিশ এবং সীমান্তের বিএসএফকে ডিঙ্গিয়ে। আর শেষ পর্যন্ত পাঁচটি গবাদি পশু উদ্ধার করতে সক্ষম হয়েছে মধুপুর থানার পুলিশ।

৬০ লাখ টাকার বার্মিজ সিগারেট সহ ধৃত ১

৬০ লাখ টাকার বার্মিজ সিগারেট সহ ধৃত ১

নিজস্ব প্রতিনিধি: ৫০ থেকে ৬০ লক্ষ টাকার বার্মিজ সিগারেট সহ আটক গাড়ি চালক! রবিবার রাতে শ্রীনগর থানার পুলিশের সাফল্য!!শ্রীনগর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মলয়নগর বাইপাস নাকা চেকিং সময় একটি কন্টেইনার থেকে ৩৭ কাটুন থেকে তিন লক্ষ ৭০ হাজার বার্মিজ সিগারেট আটক করেন যার বাজার মূল্য ৫০ থেকে ৬০ লক্ষ টাকা হবে বলে জানান শ্রীনগর থানার ওসি গাড়ি সহ দুজনকে আটক করা হয়। আজ কাস্টমের হাতে তুলে দেবেন এই বার্মিজ সিগারেট গুলো। আটক ব্যক্তির নাম সন্তোষ ঘোষ ৩৮ বয়স।

গৌরনগর আর ডি ব্লক পরিদর্শনে সাংসদ কৃতী সিং

গৌরনগর আর ডি ব্লক পরিদর্শনে সাংসদ কৃতী সিং

নিজস্ব প্রতিনিধি: ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকে পরিদর্শনে আসেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ কৃতি সিং দেববর্মন। দুপুর প্রায় ২টা নাগাদ তিনি গৌরনগর ব্লক কার্যালয়ে পৌঁছালে গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লক্ষী নমঃ এবং ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান ফুলের তোড়া দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।এরপর ব্লকের বিডিও নবারুণ চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ অন্যান্য পঞ্চায়েত সদস্যদের নিয়ে পঞ্চায়েত সমিতির হলঘরে এক আলোচনা সভায় অংশ নেন সাংসদ। সভায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, চলমান কাজের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।আলোচনা শেষে সাংসদ কৃতি সিং দেববর্মন বলেন—“মূলত আমরা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করেছি— বর্তমানে কী কী কাজ চলছে এবং আর কী কী করা যেতে পারে তা পর্যালোচনা করা হয়েছে। আমাদের বেশ কিছু কাজ এখনো বকেয়া রয়েছে। আশা করছি, এ বছর যদি বাজেট কিছুটা বাড়ানো হয়, তাহলে আমরা সেই বকেয়া কাজগুলো দ্রুত সম্পন্ন করতে পারব এবং এলাকার সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করা সম্ভব হবে। আজ আমি কয়েকটি স্কুলও পরিদর্শন করেছি। স্কুল ভবনের নির্মাণকাজ ভালোভাবেই এগোচ্ছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করা। সেই উদ্দেশ্যেই আমি পরিদর্শনে এসেছি।”

৮ বড়দোয়ালী ৬ নং বুথে মন কি বাত অনুষ্ঠান ঘিড়ে ব্যাপক সাড়া

৮ বড়দোয়ালী ৬ নং বুথে মন কি বাত অনুষ্ঠান ঘিড়ে ব্যাপক সাড়া

নিজস্ব প্রতিনিধি: মন কি বাত ভারতীয় জনতা পার্টি৮নং টাউন বড়দোয়ালী মন্ডল । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার মাসিক মন-কি-বাত অনুষ্ঠানে দেশ-বিদেশের মানুষের সঙ্গে নিজের চিন্তাভাবনা ভাগ করে নেন। আজ মাসের শেষ রবিবার আজকের মন-কি-বাত অনুষ্ঠানটি ছিল ১৩১-তম পর্ব। সারা দেশের সঙ্গে রাজ্যেও প্রতিটি জেলার সংগঠনসহ মণ্ডল স্তর, বুথ স্তরে বিজেপি কর্মকর্তারা আজ মোদিজীর মন কি বাত শ্রবন করেন। আজকের এই মন কি বাত অনুষ্ঠানটি ৮ নং টাউন বড়দোয়ালী ৬ নং বুথে ও ৩২ নং ওয়ার্ড, ৫৩ নং বুথে শোনার ব্যবস্থা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার, বড়দোয়ালী মন্ডল সভাপতি শ্যামল দেয় মন্ডলের সাধারন সম্পাদক সৌম্য শুভ্র পাল , সম্পাদক পিনাকী চক্রবর্তী সহ দলীয় অন্যান্য নেতৃত্ব।

বিধায়ক রঞ্জিত দেববর্মার উস্কানি মূলক কর্মকান্ড , প্রতিবাদে বিক্ষোভ কৃষ্ণপুর মন্ডল বিজেপির

বিধায়ক রঞ্জিত দেববর্মার উস্কানি মূলক কর্মকান্ড , প্রতিবাদে বিক্ষোভ কৃষ্ণপুর মন্ডল বিজেপির

নিজস্ব প্রতিনিধি: বিধায়ক রঞ্জিত দেববর্মা-র বিরুদ্ধে তীব্র বিক্ষোভে সরব হল বিজেপি। রবিবার বিকেলে চাকমাঘাটে ২৯ কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। অভিযোগ, প্রাক্তন জঙ্গি সংগঠন ATTF-র সঙ্গে যুক্ত থাকা এবং সাম্প্রতিক ঘটনায় উস্কানিমূলক ভূমিকার প্রতিবাদেই এই কর্মসূচি।       মন্ডল কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি চাকমাঘাট এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে তুই মধু বাজারে এসে শেষ হয়। সেখানে এটিটিএফ সুপ্রিমো প্রাক্তন জঙ্গি নেতা তথা বিধায়কের কুশপুতুল দাহ করে বিজেপি কর্মী-সমর্থকরা গ্রেফতারের দাবিতে স্লোগান তোলেন। বিকেলের এই কর্মসূচিতে চোখে পড়ার মতো ভিড় ছিল বলে দাবি সংগঠকদের। বিক্ষোভে উপস্থিত ছিলেন এমডিসি বিদ্যুৎ দেববর্মা, মন্ডল সভাপতি ধনঞ্জয় দাস-সহ একাংশ নেতৃত্ব। মিছিলে নেতৃত্ব দেন বিদ্যুৎ দেববর্মা। তাঁর অভিযোগ, শনিবার খোয়াই মহকুমার রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বাইজল বাড়ি এলাকায় বিজেপির নির্ধারিত বাইক র‍্যালি বানচাল করতে পথ অবরোধ করা হয়। পাশাপাশি জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এবং বিজেপি নেতা প্রসেনজিৎ দেববর্মার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা হয়েছে বলেও দাবি করেন তিনি। বিদ্যুৎ দেববর্মা আরও অভিযোগ তোলেন, বিধায়ক রঞ্জিত দেববর্মা অতীতে সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং রাজ্যের বিভিন্ন এলাকায় গণহত্যার ঘটনায় তাঁর ভূমিকা ছিল। তাঁর বক্তব্য, “যে ব্যক্তি অতীতে একাধিক নৃশংস ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত, তিনি আজও জনজাতি মানুষকে নিয়ে রাজনৈতিক খেলায় মেতেছেন। নিহত পরিবারের সদস্যরা আজও বিচারের অপেক্ষায়।

0

৫০ নং বুথে বোর্ড পরীক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিনিধি: চাপমুক্ত পড়াশুনার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যেও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পরীক্ষাকে নম্বরের প্রতিযোগিতা থেকে হৃদয়ঙ্গম করার উপর গুরুত্ব দিতে আহ্বান রেখেছেন । মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং মানসিক শক্তি বৃদ্ধির উদ্যোগ ভারতীয় জনতা পার্টির একটি উল্লেখযোগ্য কার্যক্রম । বরাবরের মতো এবারও অব্যাহত রয়েছে।৮ নং টাউন বড়দোয়ালির অন্তর্গত ৩৩ নং ওয়ার্ডের ৫০নং বুথের যুব মোর্চার পক্ষ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা ও সামান্য কিছু উপহার প্রদান করা হয়।উপস্থিত ছিলেন ৫০ নং বুথের সভাপতি শ্রদ্ধেয় শ্রী দেবাশীষ রায় মহোদয় এবং তার সাথে ৫০ নং বুথের দেবতুল্য কার্যকর্তা গন।

৫০ নং বুথে বোর্ড পরীক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

৫০ নং বুথে বোর্ড পরীক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিনিধি: চাপমুক্ত পড়াশুনার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যেও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পরীক্ষাকে নম্বরের প্রতিযোগিতা থেকে হৃদয়ঙ্গম করার উপর গুরুত্ব দিতে আহ্বান রেখেছেন । মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং মানসিক শক্তি বৃদ্ধির উদ্যোগ ভারতীয় জনতা পার্টির একটি উল্লেখযোগ্য কার্যক্রম । বরাবরের মতো এবারও অব্যাহত রয়েছে।৮ নং টাউন বড়দোয়ালির অন্তর্গত ৩৩ নং ওয়ার্ডের ৫০নং বুথের যুব মোর্চার পক্ষ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা ও সামান্য কিছু উপহার প্রদান করা হয়।উপস্থিত ছিলেন ৫০ নং বুথের সভাপতি শ্রদ্ধেয় শ্রী দেবাশীষ রায় মহোদয় এবং তার সাথে ৫০ নং বুথের দেবতুল্য কার্যকর্তা গন।

নেশা ও শব্দ সন্ত্রাস বন্ধে মধুপুর থানায় বাম যুবারা

নেশা ও শব্দ সন্ত্রাস বন্ধে মধুপুর থানায় বাম যুবারা

নিজস্ব প্রতিনিধি: সবেমাত্র তিনদিন হলো মধুপুর থানায় যোগ দিয়েছেন সদ্য থানার নতুন ওসি উজ্জল চৌধুরী। তারই মধ্যে এলাকার আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ জানিয়ে মধুপুর অঞ্চল, কমলাসাগর অঞ্চল এবং গকুলনগর অঞ্চল কমিটি তিনটি কমিটির যৌথ উদ্যোগে মধুপুর থানার আধিকারিকের নিকট ডেপুটেশনে মিলিত হয়। উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বিভাগীয় কমিটির হিরণ্ময় নারায়ন দেবনাথ, বিশালগড় সম্পাদক মন্ডলী সদস্য রাজেশ দত্ত ও গোপাল দেব, কমলাসাগর অঞ্চল সম্পাদক উত্তম দত্ত, মধুপুর অঞ্চল সম্পাদক কৃষ্ণ শর্মা সহ অন্যান্যরা। গোটা রাজ্যে নেশার বাড় বাড়ন্তে অতিষ্ঠ যুবসমাজ। বাদ যায়নি কমলাসাগর বিধানসভাও। দিনের পর দিন গার্হস্থ্য হিংসা বাড়ছে সমাজের নেমে এসেছে বিভিন্ন অপরাধ মূলক কাজ। নেশা এবং জুয়া কারবারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানান বাম যুব সংগঠন। তার পাশাপাশি সবচেয়ে অবাক করার বিষয় হলো মধুপুর থানায় মাত্র তিন দিন হল যোগ দিয়েছেন নতুন ওসি তারই মধ্যে এলাকার আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ জানিয়ে সরব হলেন বাম যুব সংগঠন। তাহলে কি মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই ব্যর্থ মধুপুর থানার নতুন ওসি। তা নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে গোটা এলাকার মধ্যে। পাশাপাশি রাজনৈতিক সন্ত্রাস রোধে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আবেদন রাখেন। ছাত্রী, যুবতী মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশাসনকে অগ্রণী ভূমিকা পালন করতেও দাবী রাখেন। তাছাড়া মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রাক্কালে গভীর রাত পর্যন্ত যেভাবে উচ্চস্বরে মাইক, ডিজে,মেলা, জলসা চালিয়ে যাচ্ছে সেদিকে প্রশাসনকে নজর দেওয়ার দাবী রাখেন।