ত্রিপুরায় সংগঠন গড়ার উদ্যোগ CJP-র, যুবসমাজকে সঙ্গে নিয়ে বিভিন্ন ইস্যুতে আন্দোলনের বার্তা
নিজস্ব প্রতিনিধি:ত্রিপুরায় সাংগঠনিক ভিত্তি মজবুত করার পাশাপাশি যুবসমাজকে একত্রিত করে রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হওয়ার উদ্যোগ নিলো CJP। বুধবার ত্রিপুরা ইউনিটের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন CJP-র নেতা শাহিদ এবং মণিপুর থেকে আসা সংগঠনের নেতা নূর শাহ। পাশাপাশি ত্রিপুরায় সংগঠনের নেতৃত্বে থাকা শুভম, প্রণব ও অপ্রজিত-সহ অন্যান্য স্বেচ্ছাসেবকরাও উপস্থিত ছিলেন।সাংবাদিক সম্মেলনে শাহিদ জানান, ত্রিপুরার পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যেও সংগঠনের স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক আলোচনা চলছে। এরই অংশ হিসেবে ত্রিপুরায় এসে স্বেচ্ছাসেবকদের সঙ্গে বৈঠক করা হয়েছে। কীভাবে সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করা যায়, কীভাবে আঞ্চলিক সমস্যা এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সরব হওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।তিনি বলেন, ত্রিপুরায় বেকারত্ব, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ব্যবস্থা এবং বিদ্যুৎ সমস্যার মতো একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। এই সমস্যাগুলি নিয়ে যুবসমাজকে সংগঠিত করে একটি শক্তিশালী মঞ্চ গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক চাপ সৃষ্টিকারী মঞ্চ হিসেবে কাজ করবে বলেও স্পষ্ট করেন তিনি। কোনও রাজনৈতিক দলের সঙ্গে তাঁদের সম্পর্ক নেই বলে দাবি করে শাহিদ বলেন, সরকারে যে দলই থাকুক, তাকে সংবিধান মেনে চলতে হবে এবং জনগণের কাছে জবাবদিহি করতে হবে।তিনি আরও জানান, আগামী কয়েক দিনের মধ্যে ত্রিপুরা ইউনিটের সাংগঠনিক কাঠামো ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করে সংবাদমাধ্যমের সামনে তুলে ধরা হবে।অন্যদিকে, ত্রিপুরার যুব প্রতিনিধি শুভম জানান, রাজ্যের যুবসমাজ বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। সেই সমস্যাগুলি তুলে ধরতে এবং রাজ্যের উন্নয়নের স্বার্থে যুবকদের একত্রিত করাই তাঁদের উদ্দেশ্য।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সংগঠনের নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া ও গণতান্ত্রিক অধিকার সংক্রান্ত বিষয়েও নিজেদের অবস্থান তুলে ধরেন। তাঁদের অভিযোগ, ২০১৪ সাল থেকে ঘোড়া কেনাবেচা এবং বিধায়কদের দলবদলের মাধ্যমে সরকার পরিবর্তনের ঘটনা গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করেছে। পাশাপাশি ভোটাধিকার ও নির্বাচন প্রক্রিয়ার সংস্কারের দাবি জানান তাঁরা। তাঁদের বক্তব্য, সংবিধান মেনেই নির্বাচন হতে হবে এবং গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখতে হবে।যুবসমাজকে সংগঠিত করে রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে ধারাবাহিকভাবে সরব হওয়ার বার্তা দিয়েই এদিনের সাংবাদিক সম্মেলন শেষ হয়।
১৩ নম্বর ওয়ার্ডে সংখ্যালঘু প্রার্থী দিল আজাদ সমাজ পার্টি, প্রার্থী সাবেক মিয়া
নিজস্ব প্রতিনিধি:আগরতলা: আসন্ন আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে ১৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করল আজাদ সমাজ পার্টি। এই ওয়ার্ডে দলের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক মিয়া।নির্বাচনকে কেন্দ্র করে এলাকার বিভিন্ন সমস্যা ও সাধারণ মানুষের দাবিদাওয়াকে সামনে রেখে নির্বাচনী ময়দানে নামছে আজাদ সমাজ পার্টি। দলের নেতারা জানান, এলাকার মানুষের দৈনন্দিন সমস্যা, নাগরিক পরিষেবা এবং উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলি নিয়ে তাঁরা সরব হবেন।এদিন বিজেপি সরকারের সমালোচনা করে সংগঠনের নেতারা অভিযোগ করেন, বিজেপি সরকার জনগণকে বিভিন্ন বিষয়ে মিথ্যা আশ্বাস দিয়ে চলেছে। তাঁদের দাবি, শুধু প্রতিশ্রুতি নয়, সাধারণ মানুষের সমস্যার বাস্তব সমাধান হওয়া প্রয়োজন। এই বিষয়গুলিকে সামনে রেখেই ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছে আজাদ সমাজ পার্টি।
সরকারি অনুষ্ঠানে দম বিরিয়ানি খেয়ে দশদা হাসপাতালে চিকিৎসাধীন শিশু, মহিলা সহ ১৪ জন!
নিজস্ব প্রতিনিধি: উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত দশদায় CLF-এর উদ্যোগে টাউন হলে আয়োজিত বৈঠকে বিরিয়ানি ও মাংস খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন একাধিক মহিলা ও তাঁদের পরিবারের সদস্যরা। অভিযোগ, খাবার খাওয়ার পর থেকেই শুরু হয় বমি, পায়খানা ও জ্বরের মতো উপসর্গ। অসুস্থদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক অসুস্থ মহিলা জানান, রাতভর ১০ থেকে ১২ বার বমি হওয়ার পাশাপাশি তাঁর সন্তানরাও অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অন্যদিকে, চিকিৎসক জানান, খাবার খেয়ে অসুস্থ হয়ে ৬-৭ জন হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসার পর কয়েকজন বাড়ি ফিরে গেলেও বর্তমানে ৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসা চলছে। তবে ঠিক কী কারণে এই অসুস্থতা, তা জানতে খাবারের গুণগত মান পরীক্ষা ও ঘটনার তদন্তের দাবি উঠেছে।
দূর্গানগর থেকে চুরি হওয়া স্বর্ণের জিনিস উদ্ধার বিশালগড় সূর্য জুয়েলার্স থেকে!
নিজস্ব প্রতিনিধি: বিশালগড় দূর্গানগর হাসা হোসেন এলাকায় এক বাড়িতে চুরি কান্ড সংঘটিত হয় বাড়ি থেকে নগদ অর্থ এবং স্বর্ণের জিনিস চুরি হয় পুলিশ মামলা হাতে নিয়ে গতকাল দুই চোরকে গ্রেফতার করে তাদেরকে ৫ দিনে পুলিশ রিমান্ড চেয়ে আজ আদালতে তোলা হয় আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাদেরকে জিজ্ঞাসা বাদ করার পর বুধবার রাতে বিশালগড় সূর্য জুয়েলার্স মালিকের নাম ঝুটন দেবনাথ বাড়ি লক্ষ্মীবিল এলাকায় তার দোকান থেকে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার করে পুলিশ এবং দোকানের মালিক ঝুটন দেবনাথ কে পুলিশ গ্রেপ্তার করে।
শিক্ষাক্ষেত্রে গৌরবময় তিন দশক পূর্তির উদযাপন
নিজস্ব প্রতিনিধি: ভারতীয় বিদ্যা ভবনের প্রতিষ্ঠা দিবস স্মরণ এবং ত্রিপুরা রাজ্যে ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির, আগরতলার শিক্ষাক্ষেত্রে সাফল্য, গৌরব ও নিষ্ঠাপূর্ণ সেবার ৩০টি গৌরবময় বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে আযোজন করা হয়েছে এক বিশেষ বর্ণাঢ্য শোভাযাত্রা 'দ্য পার্ল প্রসেশন' (The Pearl Procession)এই শোভাযাত্রা কেবল একটি র্যালি নয়; এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলা, সাফল্য, ঐতিহ্য ও মূল্যবোধের এক গৌরবময় উদ্যাপন। মুক্তো যেমন সময়ের সঙ্গে সঙ্গে তার নিজস্ব ঔজ্জ্বল্য ও সৌন্দর্য অর্জন করে, তেমনই গত তিন দশকে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির নিষ্ঠা, অধ্যবসায় ও উৎকর্ষের প্রতি অবিচল অঙ্গীকারের মধ্য দিয়ে তার শিক্ষাগত ঐতিহ্যকে আরও সমৃদ্ধ ও সুদৃঢ় করে তুলেছে।ত্রিপুরায় প্রতিষ্ঠালগ্ন থেকেই ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির শিক্ষার্থীদের জন্য এমন এক সুষম শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে এসেছে, যেখানে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা, সৃজনশীলতা ও সামাজিক দায়বদ্ধতার ওপর সমান গুরুত্ব দেওয়া হয়। ভারতীয় বিদ্যা ভবনের শিক্ষা-দর্শন ও আদর্শকে পাথেয় করে প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত এমন দায়িত্বশীল নাগরিক ও মানবিক মানুষ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে, যাঁরা সমাজ ও দেশের উন্নয়নে অর্থবহ অবদান রাখতে সক্ষম হবেন।'দ্য পার্ল প্রসেশন' প্রতিষ্ঠানের সঙ্গে বৃহত্তর সমাজের এক নিবিড় সম্পর্কের প্রতিফলন। এই আয়োজনের মধ্য দিয়ে ভবন পরিবারের বর্তমান ও প্রাক্তন সদস্য, প্রাক্তন সহকর্মী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের একসূত্রে আবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলার সাফল্য ও অর্জনকে ঘিরে সকলের সম্মিলিত গর্ব, ভালোবাসা ও আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটবে এই শোভাযাত্রায়।এই শোভাযাত্রায় বিদ্যালয়ের প্রাক্তন (এলামনি) ছাত্রছাত্রীরাও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেল। তাঁদের আন্তরিক উদ্যোগ ও সহযোগিতায় শোভাযাত্রায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের জন্য পানীয় ও জলখাবারসহ প্রয়োজনীয় রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা হয়েছে। বিদ্যালয়ের প্রতি তাঁদের ভালোবাসা, দায়বদ্ধতা ও সহযোগিতার এই মনোভাব সত্যিই প্রশংসনীয়। এটি বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে এক সুন্দর বন্ধন ও ঐক্যের পরিচয় বহন করে।এই বিশেষ অনুষ্ঠানে ভবন পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঐক্য, সম্প্রীতি ও আনন্দের এক অনন্য পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। বিশেষত, প্রতিষ্ঠানের প্রাক্তন সহকর্মীদের উপস্থিতি ও অংশগ্রহণ অত্যন্ত মূল্যবান। তাঁদের অবদান, আন্তরিকতা ও দীর্ঘদিনের সহযোগিতা প্রতিষ্ঠানের এই গৌরবময় পথচলাকে সমৃদ্ধ করেছে।শিক্ষাক্ষেত্রে তিন দশকের এই সাফল্যের মুহূর্তে প্রতিষ্ঠানটি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে চায় পরিচালন সমিতি, অধ্যক্ষ-অধ্যক্ষা, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মী, অভিভাবক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং সকল শুভানুধ্যায়ীর অবদান। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতাই প্রতিষ্ঠানের ভিত্তিকে সুদৃঢ় করেছে এবং মূল্যবোধভিত্তিক শিক্ষার লক্ষ্যকে এগিয়ে নিয়ে চলেছে।এই উদ্যাপন একদিকে যেমন অতীতের সাফল্য ও অর্জনের প্রতি শ্রদ্ধার্ঘ্য, অন্যদিকে তেমনই ভবিষ্যতের জন্য এক নতুন অঙ্গীকার। পরিবর্তনশীল শিক্ষাব্যবস্থা ও সময়ের সঙ্গে উদ্ধৃত নতুন সম্ভাবনাকে সামনে রেখে প্রতিষ্ঠানটি উদ্ভাবনী শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ, চরিত্র গঠন এবং শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশের লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে।'দ্য পার্ল প্রসেশন'-এর মধ্য দিয়ে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির, আগরতলা ভারতীয় বিদ্যা ভবনের মহান আদর্শ ও মূল্যবোধের প্রতি তার অঙ্গীকারকে পুনরায় দৃঢ়ভাবে ব্যক্ত করতে চায়। জ্ঞান, মূল্যবোধ, সেবা ও উৎকর্ষের ভিত্তিতে গড়ে ওঠা এই দীর্ঘ ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য।ত্রিপুরায় শিক্ষার প্রসারে নিজেদের ৩০ বছরের গৌরবময় যাত্রা উদ্যাপনের এই বিশেষ মুহূর্তে প্রতিষ্ঠানটি নতুন উদ্যম, উৎসাহ ও নিষ্ঠার সঙ্গে আগামী দিনের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছে। আগামী প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা এবং রাজোর শিক্ষা ও সাংস্কৃতিক অগ্রগতিতে অবদান রাখাই ভবিষ্যতেও প্রতিষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য হয়ে থাকবে।
টাকা খেয়ে মুক্তির হত্যার সঙ্গে জড়িত স্বামীকে আটক করে ছেড়ে দিল পুলিশ!
নিজস্ব প্রতিনিধি: বিশালগড় থানাধীন লেম্বু তলী বিশ্বাস পাড়া এলাকায় তৃষাংকর সামাজিক ধর্ম নীতি মেনে বিয়ে হয় পূজা পাল বিশ্বাসের। গতকাল দুপুরে পূজা পাল বিশ্বাস গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে তারপর পূজা পাল বিশ্বাস কে মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ছুটে যান বিশালগড় মহিলা থানার পুলিশ সঙ্গে সঙ্গে স্বামী তৃষাংকর বিশ্বাসকে আটক করে থানা লকআপে রাখা হয় রাত গিয়ে বিকেল আসার পর সোমবার মৃত পূজা পাল বিশ্বাস এর পরিবারের সদস্যরা বিশালগড় মহিলা থানায় মামলা করেন তখন জানতে পারে পুলিশ গুণধর তৃষাকর বিশ্বাসকে পুলিশ এই দিন ছেড়ে দেয় এই ঘটনাকে ঘিরে মৃত্যু হওয়া পূজা পাল বিশ্বাসে পরিবারদের মধ্যে গুঞ্জন শুরু হয়। তারা বললেন সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে কেন আটক করেছে আবার পরে কেন ছেড়ে দিয়েছে। মৃত পূজা পাল বিশ্বাস এর পরিবারের সদস্যরা রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন। এখন দেখার বিষয় এই খবর প্রকাশিত হবার পর পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে।
রাজ্যপালের উপস্থিতিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শারদ সম্মান অনুষ্ঠান ২০২৬
নিজস্ব প্রতিনিধি:আগরতলা: ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হলো শারদ সম্মান অনুষ্ঠান ২০২৬। রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর উপস্থিতিতে অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তের দুর্গাপূজা উদ্যোক্তা ক্লাব ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্মানিত করা হয়।শারদোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ক্লাবের উদ্যোগ, সামাজিক কর্মকাণ্ড এবং সাংস্কৃতিক প্রতিভাকে উৎসাহিত করতেই এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা ও প্রান্ত থেকে অংশগ্রহণকারী ক্লাবগুলির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দিয়ে উৎসবের সৃজনশীলতা এবং সামাজিক অবদানের স্বীকৃতি জানানো হয়।অনুষ্ঠানের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পশ্চিম জেলা মহিলা সেলের উদ্যোগে নৃত্য ও আবৃত্তি পরিবেশনকারী প্রতিভাবান অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা। তাঁদের সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। আয়োজকদের পক্ষ থেকে তাঁদের হাতে পুরস্কার তুলে দিয়ে সাংস্কৃতিক চর্চার প্রতি উৎসাহ ও অনুপ্রেরণা জোগানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় পাল, সম্পাদক সুনীল দেবনাথ, পশ্চিম জেলার জেলা শাসক ড. বিশাল কুমার, রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত তরুবালা দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তের ক্লাবের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।শারদ সম্মান অনুষ্ঠান ২০২৬-এর মধ্য দিয়ে একদিকে যেমন দুর্গাপূজা উদ্যোক্তাদের কাজের স্বীকৃতি দেওয়া হয়েছে, অন্যদিকে তেমনি নৃত্য, আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে যুক্ত নতুন প্রতিভাদের উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধরনের আয়োজন রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক সম্প্রীতি এবং সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
SIR বন্ধ, ব্যালট পেপারে ভোট ও মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সরব কংগ্রেস
আগরতলা।। স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া বন্ধ, ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের আন্দোলনের পথে কংগ্রেস। এই দাবিগুলিকে সামনে রেখে আগামী ৩০ অক্টোবর ত্রিপুরায় এবং ১ নভেম্বর দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি পালনের কথা জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র প্রবীর চক্রবর্তী।এদিন আগরতলায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, নির্বাচন কমিশনের বর্তমান পদ্ধতিতে পরিবর্তন আনা জরুরি। পাশাপাশি নির্বাচন কমিশনারদের আইনি সুরক্ষা সংক্রান্ত ব্যবস্থারও পরিবর্তন দাবি করেন তিনি।প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন, বিজেপি রাজনৈতিকভাবে কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে। তবে এ ধরনের চেষ্টা সফল হবে না বলে দাবি করে তিনি বলেন, বিজেপির আক্রমণের মুখে কংগ্রেস আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হচ্ছে।নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং গণতন্ত্র রক্ষার দাবিতে কংগ্রেসের আন্দোলন আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান প্রদেশ কংগ্রেসের মুখপাত্র।
দুই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে মহিলাকে মারধরের অভিযোগ বিশালগড়ে
নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত সদস্যের হাতে আক্রান্ত এক মহিলা। ঘটনা বিশালগড় থানাধীন কড়ইমুড়া বাজার সংলগ্ন এলাকায়। অভিযোগ রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত এর দুই সদস্য তথা কমল বণিক ও লিটন বণিক কর্তৃক অসৎ উদ্দেশ্যে আক্রান্ত মহিলাকে শ্লীলতাহানি ও মারধর করা হয়। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানায় আক্রান্তের তরফে অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি।
তিন দিনের শিশুর জটিল অস্ত্রোপচারে সাফল্য, চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় নতুন জীবন
নিজস্ব প্রতিনিধি:আগরতলা: জন্মের পর থেকেই খাবার গিলতে পারছিল না শিশুটি। এমনকি নিজের লালাও গিলতে পারছিল না সে। পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে বিরল জন্মগত ত্রুটি—ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া (Esophageal Atresia) এবং ট্র্যাকিওইসোফেজিয়াল ফিস্টুলা (Tracheoesophageal Fistula)। অত্যন্ত জটিল এই শারীরিক সমস্যার কারণে শিশুটির স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করা সম্ভব হচ্ছিল না। পাশাপাশি শ্বাসনালী ও খাদ্যনালীর অস্বাভাবিক সংযোগের কারণে পাকস্থলীর তরল ফুসফুসে প্রবেশ করার আশঙ্কাও ছিল। ফলে শিশুটির শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়।এই কঠিন পরিস্থিতিতে চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় মাত্র তিন দিনের শিশুটির জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে শিশুটি। বর্তমানে সে খাবার খেতে পারছে এবং তার ওজনও বাড়তে শুরু করেছে। চিকিৎসকদের আশা, আর কিছুদিন পর্যবেক্ষণ ও নিবিড় পরিচর্যার পর শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া সম্ভব হবে।চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী, এই বিরল জন্মগত ত্রুটিতে শিশুটির খাদ্যনালীর একটি অংশ অনুপস্থিত ছিল। অন্যদিকে, খাদ্যনালীর নিচের অংশের সঙ্গে শ্বাসনালীর অস্বাভাবিক সংযোগ তৈরি হয়েছিল। এর ফলে খাবার পাকস্থলীতে পৌঁছানোর স্বাভাবিক পথটি বাধাগ্রস্ত হচ্ছিল। এই ধরনের সমস্যার ক্ষেত্রে অস্ত্রোপচারই মূল চিকিৎসা।শিশুটির রোগ নির্ণয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিশু চিকিৎসক ও নিওনেটোলজি দলের সদস্যরা। চিকিৎসক শিবাজী দাসের নেতৃত্বে দলটি প্রথমে শিশুটির শারীরিক উপসর্গ দেখে এই বিরল রোগের সন্দেহ প্রকাশ করে। পরবর্তী সময়ে এক্স-রে-সহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় নিশ্চিত করা হয়। চিকিৎসকদের মতে, জটিল রোগের ক্ষেত্রে সঠিক সময়ে রোগটি সন্দেহ করা এবং দ্রুত নির্ণয় করতে পারা চিকিৎসার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ।এরপর পেডিয়াট্রিক্স বিভাগ, সিটিভিএস সার্জারি বিভাগ, অ্যানেস্থেসিয়া বিভাগ এবং নিওনেটোলজি দলের সদস্যরা একসঙ্গে বসে অস্ত্রোপচারের পরিকল্পনা করেন। অস্ত্রোপচারের পাশাপাশি শিশুটির অপারেশন-পরবর্তী নিবিড় পরিচর্যা নিয়েও বিশেষ পরিকল্পনা করা হয়।চিকিৎসক জানান, মাত্র তিন দিনের শিশুর অস্ত্রোপচার করা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। শিশুটির শ্বাসনালীতেও ত্রুটি থাকায় অ্যানেস্থেসিয়া দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। অ্যানেস্থেসিওলজিস্ট চিকিৎসক রিমঝিম চাকমা এবং চিকিৎসক মনিময় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। বুকের মাধ্যমে অস্ত্রোপচার করে প্রথমে শিশুটির খাদ্যনালী শনাক্ত করা হয় এবং খাদ্যনালীর পুনর্গঠন করা হয়, যাতে খাবার গিলে তা পাকস্থলীতে পৌঁছাতে পারে। পাশাপাশি শ্বাসনালীর সঙ্গে খাদ্যনালীর অস্বাভাবিক সংযোগ বিচ্ছিন্ন করে শ্বাসনালীরও পুনর্গঠন করা হয়। শিশুটির অঙ্গপ্রত্যঙ্গ অত্যন্ত ক্ষুদ্র হওয়ায় পুরো প্রক্রিয়াটিই ছিল অত্যন্ত সূক্ষ্ম ও জটিল।অস্ত্রোপচারের পর শিশুটিকে এনআইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পেডিয়াট্রিক্স ও নিওনেটোলজি বিভাগের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। বর্তমানে শিশুটি নিজে খাবার গ্রহণ করতে পারছে এবং ওজনও বাড়ছে।চিকিৎসক অস্ত্রোপচার সফল হওয়ায় সন্তোষ প্রকাশ করে জানান, এই সাফল্য কোনও একজন চিকিৎসকের একক প্রচেষ্টা নয়; বরং বিভিন্ন বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত উদ্যোগের ফল। তিনি আশা প্রকাশ করেন, শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরে পাবে।উল্লেখ্য, এই ধরনের জটিল অস্ত্রোপচারের অভিজ্ঞতা সংশ্লিষ্ট চিকিৎসকের আগে থেকেই রয়েছে। তিনি জানান, ত্রিপুরার একটি বেসরকারি হাসপাতালে এ ধরনের একাধিক অস্ত্রোপচার করেছেন। পাশাপাশি আগেও আইজিএম হাসপাতালে একই ধরনের একটি অস্ত্রোপচার করা হয়েছিল।মাত্র তিন দিনের এক নবজাতকের বিরল জন্মগত ত্রুটি নির্ণয় থেকে শুরু করে সফল অস্ত্রোপচার এবং পরবর্তী পরিচর্যা—সমস্ত ক্ষেত্রেই চিকিৎসকদের সমন্বিত প্রচেষ্টা এক আশার আলো দেখিয়েছে। এই সাফল্য শুধু শিশুটির পরিবারের জন্যই নয়, রাজ্যের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেও একটি উল্লেখযোগ্য ঘটনা।
Top News
View All →ত্রিপুরায় সংগঠন গড়ার উদ্যোগ CJP-র, যুবসমাজকে সঙ্গে নিয়ে বিভিন্ন ইস্যুতে আন্দোলনের বার্তা
November 4th, 2026
১৩ নম্বর ওয়ার্ডে সংখ্যালঘু প্রার্থী দিল আজাদ সমাজ পার্টি, প্রার্থী সাবেক মিয়া
November 4th, 2026
সরকারি অনুষ্ঠানে দম বিরিয়ানি খেয়ে দশদা হাসপাতালে চিকিৎসাধীন শিশু, মহিলা সহ ১৪ জন!
November 4th, 2026
দূর্গানগর থেকে চুরি হওয়া স্বর্ণের জিনিস উদ্ধার বিশালগড় সূর্য জুয়েলার্স থেকে!
November 4th, 2026
শিক্ষাক্ষেত্রে গৌরবময় তিন দশক পূর্তির উদযাপন
November 4th, 2026
টাকা খেয়ে মুক্তির হত্যার সঙ্গে জড়িত স্বামীকে আটক করে ছেড়ে দিল পুলিশ!
November 2nd, 2026