আগরতলা, ৯ জুন।। রাজ্যের নিউজ পোর্টালগুলির স্বার্থরক্ষা এবং ডিজিটাল সাংবাদিকতার মানোন্নয়নে একগুচ্ছ দাবি নিয়ে মহামান্য রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু-র দ্বারস্থ হলো ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরাম। ফোরামের একটি প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর হাতে একটি স্মারকলিপি তুলে দেন। সম্পাদক, সাংবাদিক, আলোকচিত্রী ও ক্রীড়া সাংবাদিকদের নিয়ে গঠিত এই বৃহৎ সংগঠনের পক্ষ থেকে রাজ্যপালের সুস্বাস্থ্য কামনা করে রাজ্যের ওয়েব মিডিয়া জগতের সার্বিক উন্নয়নে তাঁর হস্তক্ষেপ দাবি করা হয়েছে।স্মারকলিপিতে মূলতঃ তিনটি প্রধান দাবি উত্থাপন করা হয়েছে। রাজভবনে স্মারকলিপি প্রদানের সময় ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অভিষেক দে। এ ছাড়া প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি বাপি রায়, হীরক গুপ্ত, শান্তনু বিশ্বাস, দীপজিৎ আচার্য এবং গৌতম ঘোষ প্রমুখ ।ফোরামের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, মহামান্য রাজ্যপাল এই দাবিগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন এবং রাজ্যের ডিজিটাল সংবাদমাধ্যমের বিকাশে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন।