নিজস্ব প্রতিনিধি:দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ধর্মনগরে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল। নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুর ১২টায় ধর্মনগরে বিক্ষোভ মিছিলের আয়োজন করে সিপিআই(এম)। ধর্মনগর মহকুমা দপ্তর থেকে মিছিলটি শুরু হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলি পরিক্রমা করে পথচলতি মানুষের দৃষ্টি আকর্ষণ করে মিছিলটি পুনরায় মহকুমা দপ্তরে এসে শেষ হয়।এই মিছিল রাজ্যজুড়ে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে চলমান আন্দোলনেরই অংশ বলে জানিয়েছে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অমিতাভ দত্ত । তিনি অভিযোগ করে বলেন করেন, ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে তারা আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেন।সিপিআই(এম) রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অমিতাভ দত্ত, জেলা সম্পাদক অভিজিৎ দে, মহকুমা সম্পাদক রতন রায়, এবং ধর্মনগর শহর পূর্ব, পশ্চিম ও উত্তর অঞ্চলের কর্মী-সমর্থকবৃন্দ।